৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:৫১ এএম BDST banglanew24
03 Aug 2012   03:13:52 PM   Friday BdST
E-mail this

জুডোর ১০০ কেজিতে স্বর্ণ রাশিয়ার


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জুডোর ১০০ কেজিতে স্বর্ণ রাশিয়ার

লন্ডন: পুরুষ জুডোর ১০০ কেজি ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন রাশিয়ার তাগির খাইবুলায়েভ। ফাইনালে তিনি হারান মঙ্গোলিয়ার নাইদান তুভশিনবায়ারকে।

তৃতীয় মিনিটে আইপনসহ স্বর্ণ নিশ্চিত করেন ২৮ বছর বয়সী তাগির। এর মধ্যদিয়ে এই ইভেন্ট থেকে প্রতিযোগিতার দ্বিতীয় স্বর্ণ ঘরে তুলেছে রাশিয়া। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে জেতার পর ফেভারিট হিসেবে লন্ডনে আসেন তাগির। তাকে সমর্থন দিতে দর্শক সারিতে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিন্ডেন্ট ভ্লাদিমির পুতিন।

নাইদান রৌপ্য জিতলেও ব্রোঞ্জ পদক ভাগাভাগি করেছেন জার্মানির ডিমিট্রি পিটার্স ও নেদারল্যান্ডসের হেঙ্ক গ্রোল। প্রতিযোগিতায় স্বাগতিকদের একমাত্র প্রতিনিধি জেমস অস্টিন বিদায় নেন প্রথম রাউন্ডে। জাপানের তাকামাসো আনাইয়ের কাছে পরাজিত হন তিনি।

এছাড়া এই ইভেন্টে সুবিধা করতে পারেননি বিশ্বসেরা ও শীর্ষ বাছাই কাজাকস্তানের মাক্সিম রাকোভ। তিনিও ছিটকে পড়েন প্রথম রাউন্ডে। আজারবাইজানের ইলমা গাসসিমোভের কাছে হেরে যান রাকোভ।
 
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান