৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:৩৬ পিএম BDST banglanew24
04 May 2012   06:24:31 PM   Friday BdST
E-mail this

ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী রবিবার


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/পিআইডি
ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী রবিবার

ঢাকা: বাংলাদেশ ও ভারত কর্তৃক যৌথভাবে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উৎসবের সমাপনী ও ১৫১তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হবে।  এ উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  আগামী ৬ মে রবিবার অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারত প্রজাতন্ত্রের অর্থমন্ত্রী শ্রী প্রণব মুখার্জি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।

এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে ৬ মে রবিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের শিল্পীদের রবীন্দ্রভাবনায় আঁকা চিত্র এবং রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনীর উদ্বোধন, বাংলাদেশ ও ভারতের শিল্পীদের পরিবেশনায় সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে রবীন্দ্রনাথের গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন।

৭ মে সোমবার বিকেল ৪টায় বাংলা একাডেমীতে রবীন্দ্র বিশ্ববীক্ষা ও বর্তমান বিশ্ব শীর্ষক সেমিনার, সন্ধ্যা ৭টায় গণগ্রন্থাগার অধিদপ্তরে স্বরচিত কবিতা পাঠ ও রবীন্দ্র কবিতা আবৃত্তি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরে সন্ধ্যায় একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ০৪, ২০১২
নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

পিআইডি পরিক্রমা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান