৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:১৭ এএম BDST banglanew24
16 Sep 2012   08:13:35 PM   Sunday BdST
E-mail this

খুলনাঞ্চলের বিভিন্ন উন্নয়নের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনাঞ্চলের বিভিন্ন সেক্টরের উন্নয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, মাওয়ায় পদ্মাসেতু নির্মাণ কাজ দ্রুত শুরু, মংলা বন্দর আধুনিকায়ন, অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপন, জেলা স্টেডিয়াম সংস্কার, নিউজপ্রিন্ট মিলসহ সব বন্ধ কলকারখানা চালু, শিল্পকলা একাডেমি বাস্তবায়ন, আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন, ভোমরাকে আন্তর্জাতিক স্থলবন্দর ঘোষণাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

স্মারকলিপি জমা দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এস এম দাউদ আলী, মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, লোকমান হাকিম, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান বাবু, মহেন্দ্রনাথ সেন, মিজানুর রহমান জিয়া, মহিউদ্দিন আহমেদ, মনিরুজ্জামান রহিম, অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, শেখ আব্দুল্লাহ , অ্যাডভোকেট আ.ফ.ম মহাসিন, অ্যাডভোকেট শামীমা সুলতানা সীমা, আলী রেজা বাচ্চু ও আকবর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান