৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:০৩ এএম BDST banglanew24
10 May 2012   03:34:27 PM   Thursday BdST
E-mail this

‘ড. ওয়াজেদ পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন চাইতেন’


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/পিআইডি
‘ড. ওয়াজেদ পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন চাইতেন’
ছবি: পিআইডি

ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়া বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন তার কর্মজীবনের লালিত স্বপ্ন ছিল। আমরা যদি রূপপুর প্রকল্প বাস্তবায়ন করতে পারি তবেই তাঁর স্বপ্ন সফল হবে এবং তাঁর আত্মা শান্তি পাবে।

বুধবার ঢাকায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, পরমাণু বিজ্ঞানচর্চায় নিজেকে শুধু সীমাবদ্ধ রাখেননি, সমাজ সচেতনতা তথা দেশের জনগণের আশা আকাক্সক্ষা পূরণে সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি ক্ষমতার কাছাকাছি থেকেও কখনো ক্ষমতাকে ব্যবহার করেননি।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এ এস এম ফিরোজের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ দবিরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুর রব হাওলাদার, পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোজাম্মেল হক, প্রফেসর ড. নঈম চৌধুরীসহ কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বক্তৃতা করেন।

এর আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময় : ১৫২২ ঘণ্টা, ১০ মে, ২০১২।
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

পিআইডি পরিক্রমা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান