৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৩৮ পিএম BDST banglanew24
18 Feb 2013   05:45:28 PM   Monday BdST
E-mail this

নির্ধারিত ইভেন্ট বাতিল করলেন পিস্টোরিয়াস


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নির্ধারিত ইভেন্ট বাতিল করলেন পিস্টোরিয়াস

জোহানেসবার্গ: বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগ থেকে মুক্তি পেতে আইনি লড়াই মোকাবিলা করতে সামনের কয়েক মাস নির্ধারিত সব ইভেন্ট আনুষ্ঠানিকভাবে বাতিল করলেন ওস্কার পিস্টোরিয়াস। তার ম্যানেজার রোববার এ কথা জানিয়েছেন।

শুক্রবার প্রিটোরিয়ায় নিজ বাড়িতে স্টিনক্যাম্পকে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ এনে গ্রেফতার করা হয় অলিম্পিক ও প্যারা অলিম্পিক অ্যাথলেটেকে। তবে ইচ্ছাকৃতভাবে বান্ধবীকে হত্যার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পিস্টোরিয়াস পরিবার। বাবার মতে, চোর ভেবেই যে স্টিনক্যাম্পকে গুলি করেছে তার সন্তান এ নিয়ে কোনো সন্দেহ নেই। ৮৯ বছর বয়সী নানী এএফপি’কে এ হত্যাকা- দুর্ঘটনাবশত বলে জানিয়েছেন।

অভিযোগের সত্যতা কতটুকু তা আদালতই জানিয়ে দিবে। তবে রোববার স্টিনক্যাম্পকে হত্যায় বন্দুকের পাশাপাশি ক্রিকেট ব্যাটও ব্যবহার করা হয় জানিয়েছে পুলিশ। পিস্টোরিয়াসের ঘরেই পাওয়া গেছে রক্তমাখা ওই ব্যাট।

খুনের অভিযোগ থেকে মুক্তি পেতে এখন বেশ কোমর বেঁধে লড়তে হবে পিস্টোরিয়াসকে। সে পর্যন্ত ট্র্যাক থেকে নিজেকে সরিয়ে রাখতে চান ‘ব্লেড রানার’। মার্চ থেকে মে মাসের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রাজিল, বৃটেন ও যুক্তরাজ্যের ট্র্যাকে দৌঁড়ানোর কথা ছিল পিস্টোরিয়াসের। ম্যানেজার পিট ভ্যান জিল বলেন,‘এতগুলো ট্র্যাজেডি ঘটার পর আমাদের আর কোনো পথ খোলা নেই। আইনি প্রক্রিয়ায় মনোযোগ দিতে নির্ধারিত সকল প্রতিদ্বন্দ্বিতা বাতিল করার কথা জানিয়েছেন ওস্কার।’

তবে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানগুলো এ অ্যাথলেটের পাশেই থাকছেন বলে জানান ভ্যান জিল।

বাংলাদেশ সময়: ১৭৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান