৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:৫৬ এএম BDST banglanew24
02 Jun 2012   04:41:47 PM   Saturday BdST
E-mail this

চাটখিলে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে ৫ম শ্রেণীর ছাত্রীকে (১২) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেনের ৫ম শেণির ছাত্রী।
 
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বাংলানিউজকে জানান, শিশুটি শুক্রবার সকাল সাড়ে নয়টায় স্কুলে কোচিং করতে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ১১টায় কোচিং থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।

সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজির পর রাত ১টার দিকে ছাত্রীর মা সেলিনা ও বাড়ির লোকজন একই গ্রামের হাজী আতিক উল্যাহ বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে তার লাশ পায়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

লাশের শরীরের স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শিশুটির ফুফা সামছুল আলম বাদী হয়ে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নং-১) করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান