৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৩১ পিএম BDST banglanew24
10 Aug 2012   12:26:34 PM   Friday BdST
E-mail this

অর্ধবার্ষিকীতে মুনাফা বেড়েছে ১৪ ব্যাংকের


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অর্ধবার্ষিকীতে মুনাফা বেড়েছে ১৪ ব্যাংকের

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের অনিরিক্ষিত অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ৩০টি ব্যাংকের মধ্যে ১৪টির মুনাফা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড প্রথম ৬ মাসে ৯২ কোটি ৯৯ লাখ টাকা মুনাফা করেছে, যা পূববর্তী বছরের একই সময়ের তুলনায ৮২ শতাংশ বেশি। আর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড করেছে ৮৬ কোটি ৩৮ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

একই সময়ে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের মুনাফা হয়েছে ৫৫ কোটি ২৬ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরের প্রথম ছয় মাসের তুলনায় ৩৪ শতাংশ বেশি।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের মুনাফা হয়েছে ১১২ কোটি ৬৪ লাখ টাকা, যা পূববর্তী বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি।

আলোচ্য সময়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মুনাফা ৪০ কোটি ৩৫ লাখ টাকায় উন্নীত হয়েছে, এর আগের বছরের তুলনায় যা ৩৩ শতাংশ বেশি।

এছাড়া বছরের প্রথম ছয় মাসে যমুনা ব্যাংক লিমিটেডের মুনাফা ৭২ কোটি ০২ লাখ টাকা ও ইসলামী ব্যাংক লিমিটেডের ৪২১ কোটি ৬৬ লাখ টাকা হয়েছে। এ দুই ব্যাংকের মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ২৪ শতাংশ ও ২০ শতাংশ বেশি।

রূপালী ব্যাংক লিমিটেডের মুনাফা হয়েছে ৭১ কোটি ৯৪ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৬ শতাংশ বেশি।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মুনাফা ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৬৯ কোটি ৯৫ লাখ টাকা।

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মুনাফা ১২৩ কোটি ৪৫ লাখ টাকায় উন্নীত হয়েছে, ২০১১ সালের প্রথম ছয়মাসের তুলনায় আয় বেড়েছে ৯ শতাংশ।

চলতি বছরে ব্র্যাক ব্যাংক লিমিটেডের মুনাফা হয়েছে ৮৩ কোটি ২২ লাখ টাকা, যার এর আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মুনাফা হয়েছে ৩১ কোটি ৯৭ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৪ শতাংশ বেশি।

পূবালী ব্যাংক লিমিটেডের মুনাফা প্রায় ৪ শতাংশ বেড়ে ১২৩ কোটি ৮২ লাখ টাকায় উন্নীত হয়েছে।

সর্বশেষ স্ট্যান্ডার্ড ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে ৬৪ কোটি ৮০ লাখ টাকা মুনাফা করেছে। পূর্ববর্তী বছরে এর পরিমাণ ছিল ৪২ কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১২
এইচএমএম/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান