৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:৩৩ এএম BDST banglanew24
05 Jul 2012   02:31:58 PM   Thursday BdST
E-mail this

২৮০০ কোটি ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ


সোহেল রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২৮০০ কোটি ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ

ঢাকা: চলতি ২০১২-১৩ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০০ কোটি (২৮ বিলিয়ন) ডলার। এটা সদ্য সমাপ্ত অর্থবছরের (২০১১-১২) প্রকৃত রফতানি আয়ের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ বেশি।
 
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘২০১২-১৩ অর্থবছরের জাতীয় রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ’ সংক্রান্ত এক সভায় রফতানির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ‘রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে’ বলে আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক বছরের রফতানি পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দেশের বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে রফতানির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
 
তিনি বলেন, ‘রফতানির এ লক্ষ্যমাত্রা বাজেটে ঘোষিত প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।’
 
সভায় বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চেয়ারম্যান সুভাশীষ বসু, এফবিসিসিআই প্রতিনিধি এবং মন্ত্রণালয় ও ইপিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইপিবির পক্ষ থেকে বলা হয়, বিশ্ব বাণিজ্যে বিরাজমান অর্থনৈতিক মন্দা, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও রফতানি বাজারের তীব্র প্রতিযোগিতামূলক পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিবেচনা করে রফতানির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরে রফতানি আয় হয়েছে ২ হাজার ৪৪১ কোটি ৮৩ লাখ ডলার। এটা এর আগের অর্থবছরের (২০১০-১১) তুলনায় এটা ছিল সাড়ে ৬ শতাংশ বেশি।

বাংলাদেশ সময়: ১২২৭  ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এসআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান