ঢাকা: স্পেন ও ইতালির মধ্যকার ইউরো ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত পৌঁনে একটায়। ফুটবল পাগল দর্শকরা নিশ্চয়ই ইউরোপের দুই পরাশক্তির মহারণ দেখার অপেক্ষায় আছেন।
রাতে টিভি সেটের সামনে বসে চ্যানেল ঘোরাতে ঘোরাতে বিরক্ত হওয়ার কোন দরকার নেই। আপনাদের হয়তো জানাই আছে ইউরো চ্যাম্পিয়নশিপের শুরু থেকে মাছরাঙা টেলিভিশন খেলা দেখিয়ে আসছে। ইচ্ছে করলে আপনি আপনার দেশের চ্যানেলে ফাইনাল খেলা দেখতে পারেন।
‘নিও স্পোর্টস’ এবং ‘নিও প্রাইম’ চ্যানেলও ইউরো ফুটবলের খেলা দেখাচ্ছে। বাংলাদেশে এই দুটো চ্যানেলই দেখা যায়। প্রয়োজনে আগে থেকে আপনার এলাকার কেবল অপারেটরকে বলে রাখতে পারেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর