১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:৫৩ পিএম BDST banglanew24
10 Oct 2012   10:55:06 AM   Wednesday BdST
E-mail this

সপ্তাহের চতুর্থ কার্যদিবস

একদিন পর ফের সূচকপতন


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একদিন পর ফের সূচকপতন সপ্তাহের চতুর্থ কার্যদিবস

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দুই কার্যদিবস মূল্যসূচক পতনের পর তৃতীয় কার্যদিবসে বাড়ে। তবে চতুর্থ কার্যদিবস বুধবার ফের মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঠিক একই অবস্থা।  

এদিন লেনদেন শেষে ডিএসইতে ২৩৬টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৭৬ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৬০৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় এদিনও শুরুতে ডিএসইর সূচক বাড়ে। ‍ প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৪ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১১ পয়েন্টে, পৌনে ১১টায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৯ পয়েন্টে, সাড়ে ১১টায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে, দুপুর সোয়া ১২টায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭১ পয়েন্টে, ১টায় ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪২ পয়েন্টে, দেড়টায় ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৫ পয়েন্টে, ২টায় ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩২ পয়েন্টে স্থির হয়।

দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৭৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫০২ পয়েন্টে উঠে আসে।

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক কমে ১০৩ পয়েন্ট ও লেনদেন হয় ৫২৪ কোটি টাকা। দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক কমে আরও ৪৫ পয়েন্ট ও লেনদেন হয় ৫২৬ কোটি টাকা। তবে তৃতীয় কার্যদিবস সোমবার ডিএসইর সাধারণ সূচক বাড়ে ৮১ পয়েন্ট ও লেনদেন হয় ৬২৮ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  ওঠানামা  করে –  ইউনাইটেড এয়ারওয়েজ,  অলেম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা ‍অয়েল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনিক হোটেল, ইউসিবিএল, আরএন স্পিনিং, সিএমসি কামাল, মেঘনা পেট্রোলিয়াম ও বিকন ফার্মা।

অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১৬৪ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ৭৪৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৬৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
সম্পাদনা:  নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান