১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:১৮ পিএম BDST banglanew24
23 May 2012   02:30:40 PM   Wednesday BdST
E-mail this

৩ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির তিনজন উদ্যোক্তা পরিচালক তাদের কাছে থাকা শেয়ারের একটি অংশ বিক্রির ঘোষণা দিয়েছেন।
 
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
 
ওয়ান ব্যাংক : ওয়ান ব্যাংকের উদ্যোক্তা পরিচালক শাহিদা আক্তার তার কাছে থাকা শেয়ার থেকে ৫ লাখ শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার কাছে ১ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৫০০টি শেয়ার রয়েছে।
 
ইসলামী ফিন্যান্স : ইসলামী ফিন্যান্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক সাব্বির মাহমুদ তার কাছে থাকা ১ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার কাছে ১৮ লাখ ২৬ হাজার ৫৩৯টি শেয়ার রয়েছে।
 
পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স: পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক কামরুন নাহার তার কাছে থাকা শেয়ার থেকে ৫ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তার কাছে ৩৯ লাখ ৩ হাজার ৬৯৩টি শেয়ার রয়েছে।
 
বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান