আওয়ামী লীগ: মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে বর্ষীয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর শোকসভা বেলা ২টায় লালদীঘি মাঠে। প্রধান অতিথি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বিশেষ অতিথি মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংসদ বীর বাহাদুর প্রমুখ।
সুপ্রভাত বাংলাদেশ: বর্ধিত কলেবরে প্রকাশ উপলক্ষে ‘চট্টগ্রামের গান’ শীর্ষক অনুষ্ঠান বিকেল ৪টায় নগরীর ডিসি হিলে। প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন। উদ্বোধক খ্যাতিমান গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল গফুর হালী। গাইবেন কবিয়াল মোহাম্মদ ইউসুফ ও আবদুল মান্নান, শিল্পী সঞ্জিত আচার্য, কল্যাণী ঘোষ, মানস পাল চৌধুরী, আলাউদ্দিন তাহের, শিমুল শীল, প্রেমসুন্দর বৈষ্ণব, কান্তা নন্দী ও সন্দীপন এবং সুফি ব্যান্ড ‘আসওয়াদ’।
প্রাক্তন ছাত্রী পরিষদ, মহিলা কলেজ: দিনব্যাপী প্রথম পুনর্মিলনী উৎসব কলেজ প্রাঙ্গণে। সকাল ৯টায় উদ্বোধন করবেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি। বিকেল ৪টায় দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
ওশেন শিপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগ: এমএ আজিজ স্টেডিয়ামে বিকেল ৩টায় মুখোমুখি হবে মাদারবাড়ি উদয়ন সংঘ ও বিসিআইসি ক্রীড়া সংসদ।
হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রম: ৩ দিনব্যাপী রাস মহোৎসব ও লীলা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান পটিয়ার হাবিলাস দ্বীপের আশ্রম প্রাঙ্গণে। সন্ধ্যা ৭টায় দীপক কান্তি সরকারের পরিচালনায় ধর্মীয় যাত্রানুষ্ঠান ‘বেহুলা লক্ষীন্দর’।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১২
এআরএম, al.rahman19@gmail.com