কুয়েত সিটি: কুয়েতের সার্ক এলাকায় অবস্থিত গ্রিন আপেল রেষ্টুরেন্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৬৩তম বর্ষপূর্তি উৎযাপন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ একাংশের আহবায়ক এস এম বেলাল ফারুকের সভাপতিত্বে নজরুল ইসলামের সঞ্চালনায় গত ৫ জুলাই অনুষ্ঠিত ওই বর্ষপূর্তি উৎসবে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাছিনার হাতকে মজবুত করতে প্রবীনদের সঙ্গে প্রবাসী তরুণদেরও এগিয়ে আসার আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, কুয়েত আওয়ামী লীগের একাংশের সদস্য সচিব এম এ মান্নান ছাড়াও সালাহ উদ্দিন, বাবুল চৌধুরী, মাসুদ পারভেজ, এম এ মিজান, ইদ্রিস প্রমুখ। বক্তারা হিংসা-মতভেদ ভুলে রাজনীতির মূল লক্ষ্য বাস্থবায়নে সচেষ্ট হতে সবার প্রতি আহবান জানান।
বাংলাদেশ সময় : ১৮৪৪ ঘণ্টা, ০৯ জুলাই, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর