মানিকগঞ্জ : মানিকগঞ্জে শহীদ জননী জাহানারা ইমামের ১৮তম মৃত্যবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কালীবাড়ি সাবিস মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা উদ্যোগে সংগঠনের জেলা সভাপতি দীপক কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ওবাদুল ইসলাম ইয়াকুব, নারী নেত্রী লক্ষ্মী চ্যাটার্জী, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি টাইগার লোকমান প্রমুখ।
এ সময় বক্তারা জেলায় জেলায় ট্রাইবুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর