৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১২:১৬ পিএম BDST banglanew24
16 Jul 2012   01:25:02 PM   Monday BdST
E-mail this

ব্যাংক অব ওয়েস্ট ক্লাসিকের শিরোপা সেরেনার


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্যাংক অব ওয়েস্ট ক্লাসিকের শিরোপা সেরেনার

ক্যালিফোর্নিয়া: ব্যাংক অব ওয়েস্ট ক্লাসিকের টানা দ্বিতীয় শিরোপা জিতেছেন সাবেক বিশ্বসেরা সেরেনা উইলিয়ামস। ফাইনালে তিনি হারিয়েছেন স্বদেশী কোকো ভান্দেওয়েগেকে।

আটদিন আগে উইম্বলডনের শিরোপা জেতা সেরেনার ছন্দ পতন ঘটেনি ব্যাংক অব ওয়েস্ট ক্লাসিকের প্রতিযোগিতায়। ২০ বছর বয়সী ভান্দেওয়েগেকে হারিয়ে ক্যারিয়ারে ৪৩টি একক টাইটেল জিতেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের চতুর্থ তারকা।

দুর্দান্ত ফর্মে থাকলেও সেরেনাকে ছাড় দেয়নি ভান্দেওয়েগেকে। স্বদেশীর বিপক্ষে ঘাম ঝরানো লড়াই শেষে বিজয়ের হাসি হেসেছেন ১৪টি গ্ল্যান্ড সø্যাম জয়ী সেরেনা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রথম সেটে ৭-৫ গেমে জেতেন ৩০ বছর বয়সী সেরেনা। দ্বিতীয় ও শেষ সেটে ৬-৩ গেমে ভান্দেওয়েগেকে হারিয়ে প্রতিযোগিতার শিরোপা নিশ্চিত করেন তিনি।

এ জয়ে লন্ডন অলিম্পিকে অংশগ্রহণের আগে আত্মবিশ্বাসের ট্যাঙ্কে দারুণ জ্বালানি পেলেন সেরেনা। যদিও টেনিসের দ্বৈতে ২০০০ এবং ২০০৮ সালের অলিম্পিকে শিরোপা জেতেন দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামস। এ বছরও দ্বৈতে শিরোপার জন্য লড়বেন দুই বোন। দ্বৈতে চ্যাম্পিয়ন হলেও মেয়েদের এককে এখনো পদক জেতেননি সেরেনা। অবশ্য আপেক্ষ নেই বড় বোন ভেনাসের। ২০০০ সালের অলিম্পিকে মেয়েদের এককে পদক অর্জন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান