একুশে টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক‘ থ্রি কমরেডস’। শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটি নির্মাণ করছেন দীপু হাজরা। আর এ নাটকে থ্রি কমরেডসের ভূমিকায় অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়, হাসান মাসুদ, এবং হিল্লোল। এ নাটকে আরো অভিনয় করছেন অহনা, সীমানা, নওশীন, শামস সুমন, ফারজানা চুমকি, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, সিরাজ হায়দার, তুষার মাহমুদ প্রমূখ।
পরিচালক বলেন ‘কমেডী ধাচের এ গল্পটি গড়ে উঠেছে একটি মেস বাড়িকে কেন্দ্র করে। এটি আমার প্রথম ধারাবাহিক তাই অনেকটা সাবধানেই কাজটি করবার চেষ্টা করছি যাতে দর্শক কিছুটা বিনোদন গ্রহণ করতে পারেন।`
আগামী ফেব্রুয়ারি থেকে নাটকটি একুশে টেলিভিশনে প্রচারের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময় : ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
জিআর