৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:২৩ পিএম BDST banglanew24
29 Jan 2013   03:10:10 PM   Tuesday BdST
E-mail this

পুঁজিবাজার সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পুঁজিবাজার সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান
ছবি: সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজার স্থিতিশীলতায় এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি মো. রকিবুর রহমান।

এছাড়া বাজার স্থিতিশীল করার জন্য এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিনকে আহ্বায়ক করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডিএসইতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ডিএসই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী, পরিচালক আব্দুল হক, আহসানুল ইসলাম টিটু, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শুভ্র কান্তি প্রমুখ।

রকিবুর রহমান বলেন, ‘‘আমরা এখন থেকে আর কোনো প্রত্যাশার সৃষ্টি করবো না। বিনিয়োগকারীদেরও কোনো আশার বাণী শোনাতে চাই না। তবে আমরা যারা স্টেকহোল্ডার আছি তারা যার যার অবস্থান থেকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবো। তাহলেই বাজার স্থিতিশীল হবে।’’

কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, এই কমিটি পুঁজিবাজার সর্ম্পকিত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করবে। বিভিন্ন স্টেকহোল্ডাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা, সে বিষয়ে তদারকি করবে। এছাড়া কমিটির অন্যতম একটি কাজ হবে, কোম্পানিগুলো যে প্রতিশ্রুতি দিয়ে বাজার থেকে টাকা তুলেছে তার সঠিকভাবে ব্যবহার করেছে কিনা তা খতিয়ে দেখা।
 
দশ সদস্যের এই কমিটির সমন্বয়ক এবং মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন ডিএসই’র প্রেসিডেন্ট রকিবুর রহমান।

এ ছাড়া সদস্য হিসাবে রয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি নুরুল আমীন,  বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, সাধারণ সম্পাদক আহাসানুল ইসলাম টিটু, বাংলাদেশ পাবলিকলি লিমিটেড কোম্পানিজের (বিপিএলসি) সভাপতি তপন চৌধুরী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবি) এর সভাপতি মোহাম্মদ এ হাফিজ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার, ইনভেস্ট করপরেশন অব বাংলাদেশের (আইসিবি) সভাপতি ফায়েকুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকারুজ্জামান।

রকিবুর রহমান বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংক আমাদের আশ্বস্ত করেছে, আসন্ন মুদ্রানীতিতে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয় এমন কোন নীতি থাকবে না।’’

তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলেকে কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, ‘‘গত ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পুঁজিবাজার থেকে কোম্পানিগুলো তালিকাভুক্তির মাধ্যমে ২৫ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, তালিকাভুক্তির আগে কোম্পানির যে ‘পারফরমেন্স’ থাকে তালিকাভুক্তির পরে তা আর সে রকম নেই। কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়ে অবনতি ঘটেছে।’’

রকিবুর রহমান বলেন, ‘‘এসব কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওপর এখন কঠোর নজরদারি রাখা হবে। আমরা আশা করি, এই বিশেষ কমিটি তাদের কাজ সঠিকভাবে সম্পন্ন করবেন।’’

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুযারি ২৯, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান