৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:০৪ এএম BDST banglanew24
12 Aug 2012   07:04:17 PM   Sunday BdST
E-mail this

মাছরাঙায় ঈদের তিন ছবি


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাছরাঙায় ঈদের তিন ছবি

এবারের ঈদে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনে। ছবিগুলো হলো- ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’, দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ এবং ওয়াকিল আহমেদ পরিচালিত ‘ভালোবাসার দুশমন’।

ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত আলোচিত ছবি ‘খোঁজ দ্য সার্চ’। এতে অভিনয় করেছেন অনন্ত, ববি, বর্ষা, সোহেল রানা, ডা. এজাজ প্রমুখ।

দুর্দান্ত অ্যাকশন ছবি ‘দোস্ত দুশমন’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন। এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, জসিম, শাবানা, সূচরিতা ও ওয়াসিম।

প্রয়াত নায়ক মান্না, এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খান এবং নায়িকা শাবনূর অভিনীত ‘ভালোবাসার দুশমন’ ছবিটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন।

প্রতিটি ছবির প্রচার সময় বেলা ২ টা ৫০ মিনিট থেকে ৪ টা ৩০ মিনিট।

বাংলাদেশ সময় ১৮৫০, আগস্ট ১২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান