৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:৪০ পিএম BDST banglanew24
19 Apr 2012   05:58:13 PM   Thursday BdST
E-mail this

সিলেটের হরতালে আওয়ামী লীগের মৌন সমর্থন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মৌন সমর্থন দিয়েছে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার হরতাল চলাকালে রাস্তা ঘাটে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

এ বিষয়ে বাংলানিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়টি দুঃখজনক ও অমানবিক উল্লেখ করে ইলিয়াসের খোঁজ দাবি করেন আওয়ামী লীগ নেতারা।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি আসাদ উদ্দিন বাংলানিউজকে বলেন, সিলেটের নেতা হিসেবে ইলিয়াস আলী রাজনীতিবিদদের কাছে একটি পরিচিত মুখ। তার নিখোঁজ হওয়া নিয়ে বিএনপির এই হরতালে আওয়ামী লীগ কোথাও কোনো বাঁধা দিচ্ছে না। তিনি ইলিয়াস আলীর খোঁজ দাবি করেন।

ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়টিকে নিন্দা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বলেন,  সিলেট আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। বিষয়টি অমানবিক বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার ইলিয়াস আলীর খোঁজে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময় : ১৭৫৮ ঘণ্টা, GwcÖj ১৯, ২০১২

এএসএ
সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান