রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৯ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার মাসাবো, রূপসী, মাছিমপুর ও বানিয়াদী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে।
এরা হলেন-মাসাবো এলাকার রেজাউল করিম, মনোয়ারা বেগম ও রাজিব মিয়া, বানিয়াদী এলাকার ইউনুছ আলী, আবু হারুন, শাহ আলম, আনোয়ার হোসেন ও মোস্তফা মিয়া এবং মাছিমপুর এলাকার ডালিম মিয়া।
এদের মধ্যে ডালিম পুলিশের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে দাবি করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল হক বাংলানিউজকে জানান, বানিয়াদী এলাকায় একদল জুয়াড়ি জুয়া খেলছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরে মাসাবো, রূপসী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৩ জনকে আটক ও মাছিমপুর এলাকা থেকে পুলিশের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ডালিমকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে এদের সবাইকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর