৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:৪৫ পিএম BDST banglanew24
04 Jul 2012   11:47:51 PM   Wednesday BdST
E-mail this

এমিরেটসের নতুন গন্তব্য স্পেনের বার্সেলোনা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এমিরেটসের নতুন গন্তব্য স্পেনের বার্সেলোনা

ঢাকা: এমিরেটস্ এয়ারলাইন স্পেনের বার্সেলোনায় দৈনিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ৩ জুলাই এমিরেটস এ ফ্লাইট শুরু করে।

১ জুলাই থেকে মাদ্রিদে দৈনিক ফ্লাইট সংখ্যা ২টিতে বৃদ্ধি করার ফলে বর্তমানে স্পেনে পরিচালিত এমিরেটসের ফ্লাইট সংখ্যা দৈনিক ৩টিতে উন্নীত হয়েছে।

উদ্বোধনী ফ্লাইটে দুবাই থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বার্সেলোনা যায়। বিমানবন্দরে অবতরণের পর জলকামানের সাহায্যে উদ্বোধনী ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়। বার্সেলোনায় এমিরেটসের এরিয়া ম্যানেজার ফার্নান্ডো সুয়ারেস ডি গঙ্গরা এ উপলক্ষে ওইদিন সন্ধ্যায় স্থানীয় অতিথিদের জন্য একটি নৈশভোজের আয়োজন করেন।

দুবাই-বার্সেলোনা রুটে ৩৬০ আসন বিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ চলাচল করছে। দক্ষ ও বহুভাষী কেবিন ক্রু সমৃদ্ধ ফ্লাইটটির প্রথম শ্রেণীতে প্রাইভেট স্যুইট, বিজনেস শ্রেণীতে বিছানায় রূপান্তর যোগ্য আসন এবং ইকোনমি শ্রেণীতে আধুনিক সুবিধা সম্বলিত আরামদায়ক আসনের ব্যবস্থা রয়েছে।

ভ্রমণকালীন যাত্রী বিনোদনে এমিরেটসের পুরস্কার বিজয়ী আইস বিনোদন ব্যবস্থায় রয়েছে ৬০০-এর অধিক চলচ্চিত্র চ্যানেল, টিভি প্রোগ্রাম, গেমস্ ও মিউজিক।

বার্সিলোনা ফ্লাইট চালুর ফলে সেখানে বসবাসকারী বাংলাদেশিরা এবং বাংলাদেশ থেকে ভ্রমণকারীরা বিশেষভাবে উপকৃত হবেন।

এমিরেটস্ বর্তমানে বিশ্বের ৭৩টি দেশের ১২৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
আইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান