৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:৫৩ পিএম BDST banglanew24
06 Sep 2012   10:56:55 AM   Thursday BdST
E-mail this

ডিএসই ও সিএসই

সূচক ও লেনদেন কমে সপ্তাহ শেষ


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূচক ও লেনদেন কমে সপ্তাহ শেষ ডিএসই ও সিএসই

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে।
 
এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৭৭টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৪৬ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৫২৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৬১২ কোটি টাকা।

আগের চার কার্যদিবস রোব, সোম, মঙ্গল ও বুধবারের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও লেনদেনের শুরুতে ডিএসইর সূচক বাড়ে। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৮ পয়েন্টে উঠে আসে। এর ধারাবাহিকতায় ১০টা ৪০ মিনিটে ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৩ পয়েন্টে, পৌনে ১১টায় ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০২ পয়েন্টে উঠে আসে। এরপরই কমতে থাকে সূচক। বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৬ পয়েন্টে, দুপুর সাড়ে ১২টায় ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৯ পয়েন্টে, ২টায় ৭৩ পয়েন্ট কমে ৪ হাজার ২৯৮ পয়েন্টে স্থির হয়।
 
দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৪ পয়েন্টে নেমে আসে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির মোট লেনদেন হয় ৫৩ কোটি ৯৩ লাখ ২৯ হাজার ৬০০ টাকা, ইউনিক হোটেল ৩৫ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা, তিতাস গ্যাস ২৮ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ২৩ কোটি ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকা, আমরা টেকনোলজি ১৮ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৮০০ টাকা, যমুনা অয়েল ১৮ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৮০০ টাকা, আরএন স্পিনিং ১৪ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা, এমআই সিমেন্ট ১২ কোটি ৪০ লাখ ২০ হাজার ৩০০ টাকা, বেক্সিমকো লিমিটেড ১১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা এবং সামিট পাওয়ার ১০ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৩০০ টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ৩৫০ পয়েন্টে।

এদিন সিএইতে লেনদেন হওয়া ১৮৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টি, কমেছে ১৩৬টি এবং দাম অপরিবর্তীত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেনের (টাকায়) শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনিক হোটেল, আমরা টেকনোলজি, বেক্সিমকো লিমিটেড, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, লংকা-বাংলা ফাইন্যান্স, সায়হাম কটন মিলস এবং এমআই সিমেন্ট।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৫৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
এসএনএইচ / সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান