৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:০০ পিএম BDST banglanew24
28 Aug 2012   05:06:57 PM   Tuesday BdST
E-mail this

আবার এলো সাহসিকতা পুরস্কার ‘কিংবদন্তি’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আবার এলো সাহসিকতা পুরস্কার ‘কিংবদন্তি’

‘দূর্দান্ত সাহসে আবার জ্বলে ওঠো বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে সিঙ্গার ও চ্যানেল আই যৌথভাবে দ্বিতীয়বারের মতো প্রদান করবে সাহসিকতার পুরস্কার ‘কিংবদন্তি’। এই পুরস্কারের আওতায় এবছর দেশের সত্যিকারের সাহসী মানুষ যারা নিরবে ও নিঃস্বার্থভাবে দেশ ও মানুষের জন্য জীবন বাজি রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরিতে মোট পাঁচজনকে সম্মানিত করা হবে।

‘সিঙ্গার-চ্যানেল আই সাহসিকতা পুরস্কার : কিংবদন্তি ২০১২’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় ২৮ আগস্ট মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। এতে ঘোষণা দেওয়া হয়- নির্ভীক কিংবদন্তি, দৃপ্ত কিংবদন্তি, সাধক কিংবদন্তি, সীমায় অসীম এবং আজীবন সম্মাননা; এই পাঁচটি ক্যাটাগরিতে এবার ‘কিংবদন্তি’ পুরস্কার প্রদান করা হবে। ২০১১ সাল থেকে শুরু হওয়া সিঙ্গার-চ্যানেল আই সাহসিকতা পুরস্কারের পাঁচটি ক্যাটাগরতে সম্মানিত সেরা সাহসী মানুষটি পাবেন নগদ দুইলক্ষ টাকা এবং একটি ক্রেষ্ট।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী এ এম হামিম রাহমাতউল্লাহ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং কম্যুনিকেশন ম্যানেজার রাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে এএম হামিম রাহমাতউল¬াহ বলেন, সমাজে যারা সাহসী কাজ করছেন তাদের কেউ তেমন খোঁজ-খবর নেন না। আমরা সেসব সাহসী মানুষ, ভালো মানুষদের পুরত করতে চাই। যাদের ভালো কাজের জন্য দেশের মানুষ গর্ব করতে পারছেন।

ফরিদুর রেজা সাগর বলেন, সিঙ্গার আমাদের সাথে যুক্ত হয়ে যে, সাহসিকতা দেখিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ। আমাদের আয়োজনের মূল লক্ষ্য দূর্লভ সেসব সাহসী মানুষদের স্বপ্ন পূরণ করা, যা দিয়ে তারা পূরণ করেছেন সমাজের মানুষের স্বপ্ন। এ সময় উপস্থিত অতিথিরা গণমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে  জানানো হয়, সারা দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সাহসী মানুষ খুঁজে বের করা হবে। সাহসী ব্যক্তিগণ নিজে অথবা তাদের আশেপাশের মানুষ নিভৃতচারী সাহসী মানুষদের সম্পর্কে তথ্য প্রদান করবেন। তথ্যের ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরী করা হবে। দেশের স্বনামখ্যাত ব্যক্তিদের সমন্বয়ে জুরী বোর্ড চূড়ান্ত যাচাই বাছাই করে ফলাফল ঘোষণা করবেন।

ব্যক্তি নিজে বা পরিচিত যে কেউ যদি তেমন সাহসী দৃষ্টান্ত স্থাপন করে থাকেন, তাহলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশব্যাপী যেকোন সিঙ্গার মেগা বা সিঙ্গার প¬াস শপ অথবা সিঙ্গার প্রো ডিলার শপে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে।

চিঠি পাঠিয়ে আবেদন করা যাবে জিপিও বক্স নম্বর- ৬১৪৪, গুলশান, ঢাকা-১২১২ ঠিকানায়; ই-মেইল করা যাবে shahoshikota@yahoo.com Ges shahoshikota@gmail.com|।

ফোনে বিস্তারিত তথ্য পেতে বা সাহসী ব্যক্তি সম্পর্কে তথ্য জানাতে চাইলে সকাল ৯টা থেকে রাত ৮টা অবধি ৯৮৮৪১১৩, ০১৭৫৫৫৫০০৪৭ অথবা ০১৫৫২২০৫১৬০-২ নম্বরে ফোন করা যাবে। পত্রিকার পাতায় এবং ওয়েবসাইট www.kingbodonti.com পড়স -এ বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করা যাবে।

পুরস্কারের ৫টি ক্যাটাগরি :

১.  নির্ভীক কিংবদন্তি (নি:স্বার্থভাবে অন্যকে সহায়তা, রক্ষা বা উদ্ধার করার সাহসিকতা) :
যিনি জীবনের ঝুঁকি নিয়ে নি:স্বার্থভাবে সাহসিকতা প্রদর্শন করে মূল্যবান জীবন রক্ষা করেছেন, রক্ষা করেছেন অনেকের সহায় সম্পত্তি অথবা যার নিঃস্বার্থ সাহসিকতার কাজে মানুষ উপকৃত হয়েছে।
 
২.  দৃপ্ত কিংবদন্তি (পুলিশ বাহিনীর সদস্যদের পেশাগত সাহসিকতা) : বাংলাদেশ পুলিশ বাহিনীর যেকোন সদস্য এই ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচিত হবেন তার অসীম সাহসিকতার জন্য। যিনি জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীকে পাকড়াও করতে অথবা মানুষের জীবনের নিরপত্তা দিতে সক্ষম হয়েছেন।
 
৩.  সাধক কিংবদন্তি (সমাজ উপকৃত হয় যে সাহসিকতা) : নানা সামাজিক অন্যায়, অবিচার, বঞ্চনা, অপরাধ তথা ড্রাগস, ইভটিজিং, যৌতুক প্রথার বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়ে সমাজের বৃহত্তর উপকারে যারা অবদান রেখে চলেছেন ।
 
৪. সীমায় অসীম (শারীরিক/মানসিক/সামাজিক সীমাবদ্ধতার মাঝেও স্থাপিত সাহসী দৃষ্টান্ত) :
আমাদের মধ্যে যারা শারীরিক/মানসিক/সামজিক সীমাবদ্ধতা সত্ত্বেও সকল বাঁধাকে তুচ্ছ করে সাধারণের বাইরে এসে এক অসাধারণ কাজ করার সাহস করেছেন, এমন ব্যক্তিই এই ক্যাটাগরিতে বিবেচিত হবেন।
 
৫. আজীবন সম্মাননা  


বাংলাদেশ সময় ১৫৪৫, আগস্ট ২৮, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান