নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় ভেজালমুক্ত বালাইনাশক ( কীটনাশক) সরবরাহের দাবিতে বৃহষ্পতিবার বিক্ষোভ মিছিল করেছে বেগুনচাষিরা।
মিছিলে স্বরুপপুর, জুগিপাড়া, বেগুনিয়া, গোয়াস, পিড়জিপাড়া, জয়নগর, চিমনাপুর, জয়ন্তিপুর, টুনিপাড়া, সান্যালপাড়া, বড়পুকুরিযা, সোনাপুর, ডুমরাই, শঙ্করভাগকোলাবাড়িয়া, চানপুর, বাটিকামারি, সাইলকোলা, ঘোপ গ্রামের ৫ শতাধিক বেগুনচাষি অংশ নেয়।
পরে দুপুর ১২টার দিকে তারা বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল আরভিন ঝুমার কাছে স্মারকলিপি পেশ করেন।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর