৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:০৪ এএম BDST banglanew24
03 May 2012   12:28:11 PM   Thursday BdST
E-mail this

৬ পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ৬ জন উদ্যোক্তা পরিচালক নিজ নিজ কোম্পানির শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিং, মিউচ্যুয়াল ফান্ড, ফেডারেল ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, অগ্নি সিস্টেম এবং গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, সাফকো স্পিনিং কোম্পানির উদ্যোক্তা পরিচালক সাইদা মোমেনা বেগম ১ লাখ ৬০ হাজার, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. ওয়াকিল উদ্দিন ২ লাখ, ফেডারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক একেএম সরওয়ার চৌধুরী ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন।

অন্যদিকে, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলমগীর কবীর, এফসিএ ৭ লাখ, অগ্নি সিস্টেম কোম্পানির উদ্যোক্তা পরিচালক জিয়া সামসি ৭৫ হাজার এবং গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ৫০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন।

নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২১ মের মধ্যে সব উদ্যোক্তা পরিচালকের কাছে ব্যক্তিগতভাবে ২ শতাংশ এবং সমষ্টিগতভাবে ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। ২১ মে তারিখের মধ্যে যদি তাদের কাছে ২ শতাংশ শেয়ার না থাকে তবে তারা পরিচালক পদ হারাবেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মে ০৩, ২০১২

এসএনএইচ/ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান