১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:১১ পিএম BDST banglanew24
24 Nov 2012   04:17:08 PM   Saturday BdST
E-mail this

পোস্টকার্ড পৌঁছালো ৭০ বছর পর


সত্যি বিচিত্র ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পোস্টকার্ড পৌঁছালো ৭০ বছর পর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পোস্ট করা একটি পোস্টকার্ড দীর্ঘ ৭০বছর পর প্রাপকের ঠিকানায় পৌঁছেছে। হতবাক করা এ ঘটনা ঘটেছে নিউ ইয়র্কে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড থেকে কার্ডটি পোস্ট করা হয়।

রকফোর্ডে সেনাবাহিনীর মেডিকেল সেন্টার ব্যারাকের ক্যাম্প গ্রান্টে যুদ্ধকালীর দায়িত্বে কর্মরত জর্জ লেইসেনরিং নিউইয়র্কের আলমিরার বাড়ির ঠিকানায় তার দু’বোন পলিন ও থেরেসার নামে কার্ডটি পোস্ট করেন।
 
ওই সময়টায় রেইসেনরিংয়ের বাবা-মা ক্যাম্প গ্রান্টে ছেলেকে দেখতে গিয়েছিলেন। পোস্টকার্ডে লেখা ছিল, প্রিয় পলিন ও থেরেসা, আমরা নিরাপদে পৌঁছেছি। সফরটি ভাল ছিল। তবে ভ্রমণে সুস্থ থাকলেও আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম।

বোঝা যায় রেইসেনরিংয়ের বাবা-মা বাড়িতে থাকা দু’মেয়েকে উদ্দেশ্য করে এটি লিখেছিলেন।  

নিউ ইয়র্কের আলমিরার স্থানীয় পত্রিকা জানায়, চিঠিটি গত সপ্তাহে ওই ঠিকানায় পৌঁছায় যেখানে এখন অন্য একটি পরিবার বাস করছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ডাক বিভাগের এক কর্মকর্তা বলেন, সম্ভবত পোস্ট সার্ভিসের বাইরে কোথাও কার্ডটি পড়েছিল। কেউ হয়তো সেটি পেয়ে পোস্ট করে দিয়েছে।

তবে চিঠির প্রেরক-প্রাপকদের ওই পরিবারের কেউ এখনও বেঁচে ‍আছেন কি না তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১২
একে  eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

সত‌্যি বিচিত্র!

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান