শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘নদী’র ১১তম সংখ্যা বাজারে এসেছে। গল্প, কবিতা, সাক্ষাৎকার ছাড়াও এ সংখায় রয়েছে কয়েকটি মুক্তগদ্য।
সম্পাদকীয়’র শিরোনামে ‘কোন অধ্যাপকীয় কিংবা মোড়লীয় মনোভাব নিয়ে এই সম্পাদকীয় পড়বেন না’ বলে সম্পাদক হুমকি দিয়ে রেখেছেন।
বাংলাদেশে ষাট দশকের প্রথমার্ধ থেকে ছোটকাগজের ইতিহাস প্রতিষ্ঠান বিরোধিতার। ছোটকাগজের সেই চারিত্রিক লক্ষণ আশির দশক থেকে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে।
মুক্তগদ্যে ‘ছোটকাগজ’ আন্দোলনের ইতিহাস, বিকাশ ও এর ক্ষয়িষ্ণুতা নিয়ে আলোচনা করেছেন মজনু রহমান।
এবারের সংখ্যায় প্রকাশিত হয়েছে কবি খালিদ আহসান, ওয়ালী কিরণ, আসাদুজ্জামান খোকন, হেনরী স্বপন, বদরে মুনীর, কামাল খাঁ, মিঠুন রাকসাম, আরিফুল হক কুমার, আমিনুল ইসলাম, মালেক মেহমুদ, মোস্তাক রহমান, কামরুল বাহার আরিফ, মনিরুল মনির, রবু শেঠ, মিজানুর রহমান বেলাল ও বর্ষা জহীন এর কবিতা।
গল্প লিখেছেন তারিক স্বপন, শিবলী নোমান ও মুহসীন মুসাদ্দেক। মুক্তগদ্য লিখেছেন মনজু রহমান ও মোহাম্মদ নূরুল হক।
এছাড়া সংখ্যাটিতে রয়েছে কবি সিরাজুদ্দৌলাহ বাহারের একটি সাক্ষাৎকার।
শামীম হোসেন সম্পাদিত ছোটকাগজ ‘নদী’র প্রচ্ছদ করেছেন রাজিব রায়। ৬৪ পৃষ্ঠার এই সংখ্যার মূল্য ৫০ টাকা।
বাংলাদেশ সময়: ১৪৪০, জুন ২৬, ২০১২
সম্পাদনা: ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক