১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:৩৪ এএম BDST banglanew24
30 May 2012   03:07:13 PM   Wednesday BdST
E-mail this

অ্যাসাঞ্জের আপিল খারিজ ব্রিটেনের সুপ্রিমকোর্টে


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অ্যাসাঞ্জের আপিল খারিজ ব্রিটেনের সুপ্রিমকোর্টে

ঢাকা: যৌন হয়রানির মামলায় সুইডেনে প্রত্যর্পণ আদেশের বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের করা আপিল খারিজ করে দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। বুধবার আদালত এ রায় দেয়।

সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে উইকিলিকস প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জকে যৌন হয়রানির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনে পাঠাতে নিম্ন আদালতের রায় বহাল হল। অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলাটি করা হয় ২০১০ সালের আগস্টে।

তবে রায় পুনর্বিবেচনার জন্য অ্যাসাঞ্জের আইনজীবী আাদলতে আবেদন করতে পারবেন বলে সুপ্রিমকোর্ট জানিয়েছে। লন্ডন আদালতের দেওয়া প্রত্যর্পণ আদেশটি সুপ্রিমকোর্টে হস্তান্তর করা হয় ২০১১ সালের ফেব্রুয়ারিতে।

উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে সুইডেন সফরের সময় দুই নারীকে যৌন হয়রানি করার অভিযোগ আনা হয়েছে অ্যাসাঞ্জের বিরুদ্ধে। তবে যুক্তরাষ্ট্রের অনেক গোপন কূটনৈতিক বার্তা ও নথিপত্র উইকিলকসে ফাঁস করে দেওয়ার পরই তার বিরুদ্ধে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।

২০১০ সালেই লন্ডনে তাকে আটক করা হয়। সে বছরের ডিসেম্বর থেকে গৃহবন্দি জীবন যাপন করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান