রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আনোয়ার লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার ভূঁইয়া বাড়ির ফিরোজ আলমের ছেলে।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহে আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রবিদাস পুল এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
সে পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আনোয়ার কুমিল্লার নাঙ্গলকোর্ট, চৌদ্দগ্রাম থেকে গাঁজা এনে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো বলে তিনি জানান।
তার বিরুদ্ধে রায়পুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর