৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৪৮ পিএম BDST banglanew24
24 Jun 2012   11:55:08 AM   Sunday BdST
E-mail this

অক্টোবরেই ভারতে সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ


নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লি : সব রোগীদের জন্য অক্টোবর মাস থেকে ভারতে সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ দেওয়ার উদ্যোগ নিয়েছে মনমোহন সরকার।

জাতীয় স্বাস্থ্যনীতিতে রিয়েল গেম চেঞ্জার নাম প্রকল্পটিতে ২০১২-১৩ আর্থিক বর্ষে যোজনা কমিশনের পক্ষ থেকে ১০০ কোটি রুপি বরাদ্দ হয়েছে। সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত করতে খরচ হবে ২৮ হাজার ৫৬০ কোটি রুপি।

ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই পরিমান অর্থ খরচের কথা বলা হয়েছে।

এখন পর্যন্ত ভারতের জনসংখ্যার মাত্র ২২ শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ পান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরীপ অনুযায়ী এই নতুন ব্যবস্থায় ২০১৭ সালের মধ্যে ৫২ শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ নিতে পারবেন।

ভারতের ১.৬ লাখ স্বাস্থ্য উপকেন্দ্র, ২৩ হাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ৫ হাজার কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এবং ৬৪০টি জেলা হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। এরজন্য প্রতিটি রাজ্যকে প্রয়োজনীয় ওষুধের তালিকা পাঠানো হয়েছে।

এই তালিকায় রয়েছে- এইডস প্রতিরোধী ৩৪৮টি ওষুধ, অ্যানালজেসিক, অ্যান্টি আলসার, অ্যান্টি সাইকোটিক, সিডেটিভ, অ্যানেস্থটিক, লিপিড লোয়ারিং, স্টেরয়েড বিবিধ।

এই প্রকল্পের ৭৫ শতাংশ কেন্দ্রীয় সরকার ও ২৫ শতাংশ রাজ্য সরকার খরচ বহন করবে।

বাংলাদেশ সময় : ১১৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/সম্পাদনা:সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান