৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৩৮ পিএম BDST banglanew24
10 Aug 2012   06:41:49 PM   Friday BdST
E-mail this

বিএনপি ধর্মনিরপেক্ষ নয় : মোস্তফা জালাল মহিউদ্দীন


স্টাফ করোসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিএনপি ধর্মনিরপেক্ষ নয় : মোস্তফা জালাল মহিউদ্দীন
ছবি:রাজীব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে হিন্দু সম্প্রদায় স্বাধীনভাবে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাস্টমীসহ প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারতো না বলে মন্তব্য করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সসদ্য মোস্তফা জালাল মহিউদ্দিন।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে হিন্দু সম্প্রদায় স্বাধীনভাবে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাস্টমীসহ প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারতো না। কারণ বিএনপি ধর্মনিরপেক্ষ দল নয়। অথচ স্বাধীনতা যুদ্ধে কে কোন ধর্মের মানুষ ছিলাম সেটি জানতাম না, সকলে মিলেই দেশ স্বাধীন করেছি।”

মোস্তফা জালাল বলেন, “আমরা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছিলাম। সেখানে কোনো ধর্মের পার্থক্য ছিল না। বড় কথা ছিল দেশের স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। তাই এ সময় সকল সম্প্রদায়ের মানুষ নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করতে পারছেন।”

তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দুদের ধর্মীয় উৎসব পালনে বাধা দিত। কারণ বিএনপি ধর্মনিরপেক্ষ কোনো দল নয়।”

মহানগর সার্বজনীন পূজা কমিটি’র সভাপতি বাসুদের ধরের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যাপক স্বামী অমেরানন্দ মহারাজা।

আলোচনায় অংশ নেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার ও সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এমএন/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান