১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:৩৬ পিএম BDST banglanew24
29 May 2012   04:44:15 AM   Tuesday BdST
E-mail this

মুরাদনগরে জামায়াতের আমীরসহ আটক ৪


চান্দিনা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে সোমবার উপজেলা জামায়াত ইসলামীর আমীরসহ ৪ নেতাকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- মুরাদনগর উপজেলা জামায়াত আমীর মো. মনছুর মিয়া, জামায়াত সদস্য মেটাংগর গ্রামের আবুল হোসেন চৌধুরী, ভাঙ্গুরা গ্রামের মনিরুল ইসলাম ও খামারঘর গ্রামের কামরুল ইসলাম।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, উপজেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে উপজেলা পর্যায়ের সব জামায়াত ও শিবির নেতাকর্মীরা দুপুরে মেটাংগর গ্রামের জামায়াত সদস্য আবুল হোসেন চৌধুরী ঘরে গোপন বৈঠক করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

এ ব্যাপারে সন্ত্রাস দমন আইন ২০০৯ এর ধারায় মুুরাদনগর থানায় মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১২
রনবীর ঘোষ কিংকর, সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান