১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:০৩ পিএম BDST banglanew24
23 May 2012   10:10:51 PM   Wednesday BdST
E-mail this

ইউপিডিএফের ডাকা অবরোধের প্রথম দিন রাঙামাটিতে শান্তিপূর্ণ


কন্ট্রিবিউটিং রিপোর্টার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শুনানি কার্যক্রম বাতিল, আাদিবাসীদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি এবং কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলামের অপসারণ দাবিতে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের (ডিওয়াইএফ) ২ দিনব্যাপী ৩ পার্বত্য (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) জেলায় ডাকা সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

অবরোধের কারণে বুধবার জেলার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান হয়নি।

অফিস-আদালত খোলা থাকলেও মানুষের উপস্থিতি ছিল কম।

ভোরে দূরপাল্লার যানবাহনগুলো রাঙামাটি শহরে প্রবেশ করলেও সকাল ৭টার পর শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন রাঙামাটি  থেকে কোনো লঞ্চ ছাড়েনি।

রাঙামাটি শহরে কোনে পিকেটিং না হলেও আদিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এ অবরোধে সমর্থন দিয়েছেন বলে  জানান ডিওয়াইএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ২৩ ও ২৪ মে নতুন শুনানির দিন ধার্য করে।

ইতোপূর্বে জনগণের ব্যাপক প্রতিবাদ ও বয়কটের মুখেও ২৮ থেকে ২৯ ফেব্রুয়ারি এবং ২ থেকে ৩ মে দুইবার শুনানির দিন ঠিক করা হয়।

এতে কোরাম সংকটের কারণে একবারও শুনানি কার্যক্রম অনুষ্ঠিত হতে পারেনি।

শেষ পর্যন্ত ৩ মে কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম বিশেষ আইনের মাধ্যমে শুনানির ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
এনভিল চাকমা, সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান