৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:০১ পিএম BDST banglanew24
20 Jul 2012   07:35:51 PM   Friday BdST
E-mail this

বিনিয়োগের লক্ষ্য নিয়ে ঢাকায় সিআইআই প্রতিনিধিদল


সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর,
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিনিয়োগের লক্ষ্য নিয়ে ঢাকায় সিআইআই প্রতিনিধিদল

ঢাকা : বাংলাদেশে শিল্পখাতে বিশাল বিনিয়োগের লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের- সিআইআই‘র একটি প্রতিনিধিদল। ভারতের শীর্ষ এ ধরণের প্রতিনিধিদলের ঢাকা আগমন এই প্রথম।  

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই)সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, গত বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফরের ফলশ্রুতিতে এবার প্রতিনিধিদলটি ঢাকায় এসেছে।  

শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের সুরমা হলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মাতলুব আহমাদ জানান,
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) প্রতিনিধিদলের বাংলাদেশ সফরে বিপুল পরিমাণ ভারতীয় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।
 

তিনি বলেন, সার ও স্টিল শিল্পের ব্যাপারে এখনই বিনিয়োগের ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন। বিদ্যুৎ সেক্টরেও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। টাটা পাওয়ার ও টাটা ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

মাতলুব বলেন, শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনরাগাঁওয়ে প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার সাক্ষাৎ করবেন। প্রতিনিধিদলের ব্যবসা–বাণিজ্যের ব্যাপারে রোববার বিস্তারিত সব তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

রোববার দুপুর আড়াইটায় সোনারগাঁও হোটেলে এ ব্যাপারে প্রেস ব্রিফিং করা হবে।

সতের সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সভাপতি ও গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজ।

এ প্রতিনিধিদলে রয়েছেন- সিআইআই‘র সাবেক সভাপতি শেখর দত্ত, মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর- সাউথ এশিয়ার মনিশ মোহন, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের ডেপুটি ডাইরেক্টর জেনারেল ইন্দ্রানী কর, নিট লিমিটেডের চিফ বিজনেস অফিসার আজাই মনোহর লাল, ম্যাক্স হেলথ কেয়ারের সিইও অজয় বক্সি, অশোক লে-ল্যান্ডের ইন্টারন্যাশনাল অপারেশনের স্পেশাল ডিরেক্টর অ্যান্টনি লোবো, থার্মেক্স লিমিটেডের এমডি এমএস উন্নীকৃষ্ণান, কেভেনটার অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র কুমার জালান, বাজাজ অটো লিমিটেডের প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল বিজিনেস)রাকেশ শর্মা, সিইএটি লিমিটেডের সিইও রাজিব কে জৈন, ফিডব্যাক ইনফ্রাকচার সার্ভিসেস প্রাঃ লিঃ চেয়ারম্যান ভিনায়েক চ্যাটার্জি, ফিডব্যাক ইনফ্রাকচার সার্ভিসেস প্রাঃ লিঃ এর গ্রুপ এমডি রুমঝুম চ্যাটার্জি, টাটা পাওয়ার কোম্পানি লিমিটেডের গ্লোবাল বিজনেস অ্যান্ড স্ট্রাটেজি চিফ শুভ শ্রীবাস্তব, ব্লু স্টার লিঃ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান সুনীল এম আদভানি এবং টাটা ইন্টারন্যাশনাল লিঃ স্পেশাল অ্যাডভাইজর শ্যামল গুপ্ত।

মাতলুব বলেন, আমাদের প্রাত্যহিক জীবনে যা যা প্রয়োজন সব পণ্যই উৎপাদনে আগ্রহী ভারতের এ শিল্পপতিরা। তিনি বাংলাদেশে শ্রম সস্তা বিধায় তারা এখান থেকে পণ্য উৎপাদন করে তাদের দেশে নিয়ে বাজারজাত করবে। আর আমরাও ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে বাংলাদেশের পণ্য রফতানির সুযোগ পাবো।

এছাড়া আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। মাতলুব বলেন, তারা মূলতঃ অটো মোবাইল, বয়লার, বিদ্যুৎ, ফার্মাসিউটিক্যাল, আইটি শিক্ষা,  বায়োটেকনোলজি, চিকিৎসা, সড়কসহ নানা খাতেই বিনিয়োগে আগ্রহী।

প্রতিনিধিদলটি শনিবার আইবিসিসিই, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভি, এমসিসিই নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকসহ বেপজা পরিদর্শন করবে। এদিন রাতে গুলশানে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রতিনিধিদলের সদস্যগণ।

রোববার কর্মসূচিতে রয়েছে- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ডঃ সৈয়দ আবদুস সামাদের সঙ্গে বৈঠক। সোমবার সকালে প্রতিনিধিদলটি ভারতের উদেশ্যে ঢাকা ছাড়বেন।          

বাংলাদেশ সময় : ১৯০৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
সম্পাদনা :এসএস
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান