১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:১১ এএম BDST banglanew24
23 Aug 2012   02:01:50 PM   Thursday BdST
E-mail this

সায়েদাবাদে বিড়ম্বনার শিকার যাত্রীরা


তাহজীব হাসান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সায়েদাবাদে বিড়ম্বনার শিকার যাত্রীরা
ছবি:রুবেল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসা যাত্রীরা সায়েদাবাদ বাস টার্মিনালে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। অব্যবস্থাপনা, কাদাপানি এমনকি ছোট যানবাহন পেতেও দুর্ভোগে পড়তে হচ্ছে।

অন্যদিকে পূর্বাঞ্চলের যাত্রীদের ঢাকা ফিরতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসের টিকিট সঙ্কটে পড়ছেন নোয়াখালী, কক্সবাজার অঞ্চল থেকে ঢাকায় আসা লোকজন। ঢাকা থেকে সিলেটগামী যাত্রীদেরও বাসের টিকিট সংগ্রহ করতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সায়েদাবাদ বাস টার্মিনালে নামার পর যাত্রীদের বৃষ্টি, কাঁদাপানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইসঙ্গে বাসায় ফেরার জন্য লোকাল বাস, অটোরিকশা ও ট্যাক্সি ক্যাব পেতেও সমস্যা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফেরত একাধিক যাত্রী, বাস মালিক, চালক, কাউন্টার ম্যানেজারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

কক্সবাজার থেকে ঢাকায় আসা ব্যাংকার দিদারুল আলম বাংলানিউজকে জানান, রাস্তা অল্পবিস্তর ভাঙা ছিল। তারপরও মোটামোটি স্বস্তিতে ঢাকায় ফেরা সম্ভব হয়েছে। তবে টার্মিনালে নামার পর কাদাপানির জন্য তাকে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম মোল্লা বাংলানিউজকে বলেন, রাস্তা কিছুটা ভাঙাচোরা থাকলেও যাত্রীরা স্বস্তিতে ঢাকায় ফিরতে পারছে। সায়দাবাদ বাস টার্মিনালে প্রতিদিন চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, লাকসাম, চাঁদপুর, কুমিল্লা ইত্যাদি অঞ্চলের প্রায় ৬০ থেকে ৭০ হাজার যাত্রী ঢাকায় আসছেন।

তিনি অভিযোগ করে বলেন, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সিটি করপোরেশনকে প্রতিদিন দেড় লাখ টাকা করে দেওয়া হয়। কিন্তু টার্মিনালের মান উন্নয়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না সিটি করপোরেশন। এ ব্যাপারে সিটি করপোরেশনকে বার বার চিঠি দিয়েও কোনো সাড়া মেলেনি বলে তার অভিযোগ।

হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার বাদল দাশ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে প্রতিদিন অনেক যাত্রী সিলেট যাচ্ছে। যে হারে চট্টগ্রাম থেকে ঢাকায় যাত্রী আসছে, একইহারে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে। কক্সবাজার থেকে প্রচুর মানুষ ঢাকায় আসছে।

এজন্য ঢাকা থেকে সিলেটগামী ও কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীদের বাসের টিকিট পেতে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে তিনি জানান।

ইকোনো পরিবহনের কাউন্টার ম্যানেজার মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে অল্প কয়েকজন যাত্রী নোয়াখালী যাচ্ছে। সে তুলনায় নোয়াখালী থেকে ঢাকায় আসছে অনেক বেশি যাত্রী। ২৫ ও ২৬ আগস্ট বিভিন্ন স্থান থেকে ঢাকায় অনেক যাত্রী আসবে বলে তার ধারনা। তখন যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২
টিএইচ / সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান