১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:০৫ এএম BDST banglanew24
11 Dec 2012   09:16:36 PM   Tuesday BdST
E-mail this

বিস্কুট খাওয়ার অপরাধে শিশুটিকে হত্যা করলো পাষণ্ডরা


তানভীর, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিস্কুট খাওয়ার অপরাধে শিশুটিকে হত্যা করলো পাষণ্ডরা

নারায়ণগঞ্জ: না বলে বিস্কুট খেয়ে ফেলাটাই ছিল তার একমাত্র অপরাধ। শুধুমাত্র এ কারণেই নারায়ণগঞ্জে সুখী (১০) নামের এক শিশুকে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে ঠুকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতু হয়েছে সুখীর।

যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, প্রজাপতির মত বেসে বেড়ানোর কথা শিশুসুলভ আনন্দ-বিনোদনে— কিন্তু  তা তার ভাগ্যে জোটেনি। পরিবারের কঠিন দারিদ্র তাকে স্কুলে যেতে দেয়নি। ঠাঁই হয় নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় এক ফ্ল্যাট বাসায় গৃহকর্মীর হিসেবে। সেখানেই কাজের ফাঁকে কাউকে না জানিয়ে শিশুসুলভ চপলতায় বিস্কুট খেয়ে ফেরেছিল কয়েকটি। বাড়িঘরের শিশু মাত্রই এমনটি করেই থাকে। কিন্তু সুখী ভূলে গিয়েছিল যে সে গৃহকর্মী— আরও মোটাদাগে বলতে গেলে ‘কাজের মেয়ে’। সুতরাং এই অপরাধ ক্ষমা করেনি মনিবের বাড়ির লোকজন। তারা তাকে মারধরের পর দেওয়ালে মাথা ঠুকে গুরুতর আহত করে। এ সময়ে তার আর্তচিৎকারেও মন গলেনি পাষণ্ডদের যাদের ঘরেও আছে এমন শিশু।

গুরুতর আহত সুখীকে বিভিন্ন স্থান ঘুরিয়ে পরে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনদিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মঙ্গলবার বিকেলে মারা যায় সে।

নিহতের পরিবার নির্মম এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে।

সুখীর মৃত্যুর খবরে পালিয়ে গেছে তার নির্যাতনকারীরা।

এ ঘটনায় সুখীর বাবা খোকন পাঠান বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

খোকনের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বাংলানিউজকে জানান, হতদরিদ্র খোকন গত ৫ ডিসেম্বর খোকন পাঠান ইউসুফ নামে এক দালালের মাধ্যমে তার মেয়ে সুখীকে শহরের ১২৩ নিউ চাষাড়া জামতলার বাসিন্দা কামালের বাড়িতে কাজে দেন। এর ৩ দিনের মাথায় ৮ ডিসেম্বর সুখী না বলে বিস্কুট খেয়ে ফেলায় বাড়ির লোকজন মিলে তাকে দেওয়ালে মাথা ঠুকে নির্মমভাবে নির্যাতন করে।

খোকন আরো জানান, মারাত্মকভাবে আহত সুখীকে চিকিৎসা না করিয়ে দালাল ইউসুফকে ডেকে এনে তার হাতে তুলে দেওয়া হয়। ইউসুফ শহরের খাঁনপুরে ফুফুর বাড়িতে তাকে রেখে আসে। ভাতিজীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান ফুফু। কিন্তু অবস্থার অবনতি হলে সোমবার ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় তাকে। খবর পেয়ে সুখীর বাবা হাসপাতালে গিয়ে মেয়েকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এসময় সুখীর কাছ থেকে জানতে পারেন, না বলে বিস্কুট খাওয়ায় সাহেব ও বিবি সাহেব মিলে তাকে দেওয়ালে মাথা ঠুকে মারধর করেছে।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি বিদায় নেয় চাষাড়ার কামাল ও তার স্ত্রীর মত নির্মম মানুষদের দুনিয়া।

ওসি আরো জানান, ঘটনার পর থেকে কামাল ও তার পরিবারের লোকজন পলাতক।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান