৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৪৭ পিএম BDST banglanew24
29 Nov 2012   10:27:59 PM   Thursday BdST
E-mail this

ভারতে কারাভোগের পর ১৪ বাংলাদেশি নারীকে ফেরত


বেনাপোল প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): ভারতে ২ বছর কারাভোগের পর বৃহস্পতিবার রাতে ১৪ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে  ভারত সরকার ।

অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠিয়েছিল।

কারাভোগ শেষে সংলাপ নামে একটি এনজিওর শেল্টারহোমে তারা আশ্রিত ছিল। পরে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে তারা দেশে ফিরে আসে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও এনজিও সংস্থা সংলাপের কর্মকর্তারা যৌথভাবে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে।

পরে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৮ নারীকে ও যশোর রাইটস ৬ নারীকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

ফেরত আসা বাংলাদেশি নারীরা হচ্ছেন, ফরিদপুর জেলার চিকেন শেখের মেয়ে ঝর্ণা আক্তার (২৪), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার হাবিবুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (২৮), একই এলাকার আমিনুদ্দীন গাজির মেয়ে নাজমা খাতুন (২২), যশোরের মনিরামপুর থানার মিজানুর রহমানের মেয়ে নাসরিন ফতেমা (২০), আব্দুল মান্নানের মেয়ে আখলিমা আঁখী (২১) ও ফতেমা খাতুন (২৫), লক্ষীপুর জেলার মোহাম্মদ উল্লার মেয়ে নাজমা আক্তার (২৩), নড়াইল জেলার মৃত দাউদ উল্লার মেয়ে সর্ণালী খাতুন (২১), লিটন শেখের মেয়ে জান্নাতি (২২), বাগেরহাট জেলার সেলিমের মেয়ে সুমি খাতুন (২১), জাহাঙ্গীর খানের মেয়ে নাজমিন (২৩), সাকিম শেখের মেয়ে রুমা আক্তার (১৯) মোহাম্মদ উল্লার মেয়ে নাজমা আক্তার মুন্নি (১৮) ও  ময়মনসিংহ জেলার আব্বাস আলী মেয়ে রিনা আক্তার (২৪)।

ফেরত আসা বাংলাদেশি মেয়েদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্টে আসেন, যশোর রাইটসের তদন্ত কর্মকর্তা তৌফিকুজ্জামান ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির মুহিত হোসেন।

তারা বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, সীমান্ত পথে ভারতে গিয়ে সেখানে অবৈধ বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে তারা আটক হয়েছিল।

তারা আরও জানান, বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে তারা দেশে ফিরে এসেছে। এসব মেয়েদের গ্রহণের পর যশোর থেকে নিজ নিজ পরিবারের অবিভাবকদের হাতে তাদের তুলে দেওয়া হবে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এটিডর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান