১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৪:৩৪ পিএম BDST banglanew24
23 Jun 2010   11:34:58 AM   Wednesday BdST
E-mail this

জয় দিয়েই উইম্বলডনে ফিরলেন মারে


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/এএফপি

লন্ডন: জয় দিয়েই উইম্বলডনে ফিরেছেন বৃটিশ টেনিস তারকা এন্ডি মারে। মঙ্গলবার প্রথম রাউন্ডের খেলায় তিনি জ্যঁ হ্যাজেককে ৭-৫, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হন। এ জয়ের মধ্যদিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন র‌্যাঙ্কিংয়ের চতুর্থ সেরা।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সুইজারল্যান্ডের রজার ফেদেরারের কাছে হারের পর থেকেই ফর্মে ছিলেন না তিনি। নিজের শেষ আট প্রতিযোগিতার একটিতেও কোয়ার্টার ফাইনালের গন্ডি পেরোতে পারেননি।

এদিকে টুর্নামেন্টে মারেকে নিয়ে বৃটিশদের প্রত্যাশা বেড়েই চলেছে। প্রতিবছরই উইম্বলডন শুরু হলেই তাদের প্রত্যাশা থাকে গ্রান্ডস্লামে যুক্তরাষ্ট্রের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবেন মারে।

দেশের মানুষের প্রত্যাশা এবার আরো বাড়িয়ে দিয়েছেন বৃটিশ এই টেনিস তারকা। বলেন,“খেলার জন্য চমৎকার জায়গা এটি। গত কয়েক বছর ধরেই এখানে আমি ভাল ফল করে আসছি। এ বছর আমার শিরোপা জেতার সুযোগ রয়েছে। কিন্তু আমাকে ভাল খেলতে হবে।’’

দ্বিতীয় রাউন্ডে তিনি ফিনল্যান্ডের জারক্কো নিয়েমিনেন’র মুখোমুখি হবেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ২১১৫ ঘ. ২৩ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান