৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৩:৫৫ পিএম BDST banglanew24
30 May 2012   07:31:18 PM   Wednesday BdST
E-mail this

তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনায় রাজি বিএনপি: নোমান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনায় রাজি বিএনপি: নোমান
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘নিদর্লীয় সরকারের অর্ধীনে নির্বাচনের এজেন্ডা নিয়ে সরকার আলোচনা করতে চাইলে আলোচনায় অংশগ্রহণ করবে বিএনপি।’

তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবে না। আর দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।’

বুধবার দুপুরে জিয়াউর রহমানের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

নোমান বলেন, ‘শীর্ষ নেতাদের কারাগারে বন্দি রেখে বিএনপিকে দুর্বল করা যাবে না। জেল, জুলুম ও নির্যাতন যত বাড়বে বিএনপি তত বেশি শক্তিশালী হবে।’

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে নিতে উপস্থিত বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহবান জানান নোমান।

বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন।

এরপর দুপুর দু’টার দিকে নগরীর চকবাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুল্লাহ আল নোমান।

দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী শাহজাহান জুয়েলের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, ‘আন্দোলনের সূতিকাগার চট্টগ্রাম থেকেই শেখ হাসিনা সরকারের পতন আন্দোলন শুরু হবে।’

বিএনপি নেতা-কর্মীদের প্রতি সরকার পতনের একদফা আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার আহবান জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ‘দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ঘরে বসে থাকার সময় নয়।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, পাহাড়তলী থানা বিএনপির আহবায়ক শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

দক্ষিণ জেলা বিএনপির আলোচনা সভায় সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সরওয়ার জামান, দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা,  মে ৩০, ২০১২

এমইউ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান