৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:৩৬ পিএম BDST banglanew24
07 Aug 2012   09:54:10 PM   Tuesday BdST
E-mail this

ডিআরইউ’র ইফতার মাহফিল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার। রাজধানীর সেগুনবাগিচার কার্যালয়ে এ উপলক্ষে বসেছিল নবীন-প্রবীণ সাংবাদিকদের মিলনমেলা। এতে বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও বেতারে কর্মরত প্রায় এক হাজার সাংবাদিক শরিক হন।

অনুষ্ঠানে বিকাল থেকে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-দরুদ পাঠ করা হয়। এছাড়া ইফতারের আগে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঘাতকের হাতে নিহত সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনীসহ বিভিন্ন সময়ে নিহত সাংবাদিকদের রুহের মাগফেরাত এবং আহতদের আশু আরোগ্য কামনা করা হয়।

এতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সিপিবির সাধারণ সম্পাদক মনজুরুল আহসান খান, সাংবাদিক নেতা আবদুল জলিল ভুঁইয়া, আলতাফ মাহমুদ,  সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, যুগান্তরের উপ-সম্পাদক রফিকুল ইসলাম রতন এবং বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। কমিটির কার্যনির্বাহী সদস্যরাও এতে বিভিন্ন দায়িত্ব পালন করেন।

ইফতারির মেন্যুতে ছিল গতানুগতিক আইটেম ছোলা, মুড়ি, পিঁয়াজু, শরবত, শসা, খেজুর ও বিভিন্ন ধরনের ফল ছাড়াও চিকেন বিরিয়ানি ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এমএন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান