১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ২:০৩ পিএম BDST banglanew24
30 Sep 2012   01:19:11 PM   Sunday BdST
E-mail this

আয়কর রিটার্ন জমার সময় বাড়লো


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আয়কর রিটার্ন জমার সময় বাড়লো

ঢাকা: ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এর শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর।

রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এম এ কাদের সরকার সাংবাদিকদের একথা জানান।

দুপুরে অর্থমন্ত্রীর সরকারি বাসভবনে এ সাক্ষাৎ হয়।

এম এ কাদের বলেন, ‘‘আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও চেম্বার দাবি জানিয়ে আসছিল। এছাড়া আয়কর মেলা চলাকালীন সময়েও আমরা সময় বাড়ানোর অনেক অনুরোধ পেয়েছি। পাশাপাশি এবার আয়কর রিটার্ন দাখিলের জন্য বিভিন্ন স্থানে কর অফিস সম্প্রসারণ করা হয়েছে। একারণে অনেকেই জানতে বা বুঝতে পারেন নি যে, কোথায় আয়কর রিটার্ন জমা দিতে হবে। ফলে অনেকের কিছুটা অসুবিধা হয়েছে। এ কারণে একমাস সময় বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন অর্থমন্ত্রী।’’

প্রসঙ্গক্রমে কাদের সরকার জানান, আগে আয়কর সার্কেল অফিস ছিল ৩০৬টি। এখন সেটা বাড়িয়ে ৬শ’টিতে উন্নীত করা হয়েছে। অনেক অফিসের স্থান পরিবর্তন করা হয়েছে এবং করদাতাদের সার্কেল অফিস পরিবর্তন হয়েছে। ফলে কোথায় রিটার্ন জমা দিতে সেটা অনেকেই বুঝতে পারেনি। এসব বিষয় বিবেচনা করেই সময় বাড়ানো হয়েছে।

তবে পরবর্তীতে আর সময় বাড়ানো হবে না বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩০ লাখ আয়কর রিচার্ন জমা পড়েছে এবং কর আদায় হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকা। গত বছর একই সময়ে আয়কর রিটার্ন জমাদানকারীর সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার এবং কর আদায় হয়েছিল ৬শ’ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
এস আর /সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান