মোড়েলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোড়েলগঞ্জে সুন্দরবনের জীব বৈচিত্র্য সুরক্ষায় করণীয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নবলোকের জেলা সমন্বয়কারী কিংকর চন্দ্র সাহা, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান , অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শহিদুল আলম ও নবলোকের উপজেলা সমস্বয়কারী মাধব চন্দ্র শীল প্রমুখ বক্তব্য রাখেন।
সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হলে সুন্দরবন সুরক্ষায় বিরুপ প্রতিক্রিয়া পড়বে। তাই এ কেন্দ্রটি সুন্দরবন থেকে ১৫ কি.মি দূরে স্থাপনের দাবি জানান বক্তরা ।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর