 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
সিলেট: ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারনেস সাইদা ওয়ার্সিকে সংবর্ধনা দেবে সিলেট সিটি কর্পোরেশন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় হোটেল রোজভিউ-এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সোমবার রাতে সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এক পত্রে এ তথ্য জানিয়েছেন।
ব্যারনেস সাইদা ওয়ার্সি তিনদিনের বাংলাদেশ সফরে সোমবার ঢাকায় পেঁৗছেই প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর তিনি গুলশানে ব্রিটিশ ভিসার নতুন প্রাইম টাইম সার্ভিসের উদ্বোধন করেন।
গত বছরের ৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান ব্যারনেস ওয়ার্সি। বিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দফরের এই প্রতিমন্ত্রী বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মধ্য এশিয়া, মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ আদালত, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিষয়াবলি দেখাশোনা করেন।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
এসএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর