শরীরি মায়ায় আচ্ছন্ন করেছেন বহু ভক্তের মন। বিগ বসের শো-এ এসে কাপিঁয়ে দিয়েছেন ছোট পর্দা। সেই ইন্দো-কানাডিয়ান পর্নস্টারের ভারতীয় বাজারে চাহিদা এখন তুঙ্গে। তিনি সানি লিওন। মহেশ ভট্টের জিসম টু-এ থাকছেন তিনি। সেই সঙ্গে তাঁকে দেখা যেতে পারে রাম গোপাল বর্মার নতুন ছবি ডিপার্টমেন্ট-এ। সম্ভাবনাটি সত্যি হলে ছবিতে আইটেম নম্বর হিসাবে দেখা এখন শুধু সময়ের অপেক্ষা।
‘সম্প্রতি এক খবরে জিনিউজ ব্যুরো জানিয়েছে, ওই ছবিতে সানির আবেদনময়ী উপস্থিতির পর এবার তাঁকে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির একটি আইটেম গানে দেখা যাবে।
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্রাইম থ্রিলারধর্মী ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির একটি আইটেম গানে অংশ নেবেন সানি লিওন। হুসেইন জাইদির ‘ডোংরি টু দুবাই—সিক্স ডিকেডস অব দ্য মুম্বাই মাফিয়া’ বই অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।
প্রসঙ্গত, ‘জিসম ২’ মুক্তির পর একতা কাপুরের ‘রাগিণী এমএমএস ২’ ছবির কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন। বলিউডে থিতু হওয়ার লক্ষ্যে আগামী দুই-তিন বছর ভারতেই থাকতে চান সাবেক এ পর্নো তারকা।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
এমকে