৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:৩১ পিএম BDST banglanew24
21 Jun 2012   01:54:06 PM   Thursday BdST
E-mail this

পরিচালকদের রিটের কারণে দরপতন হচ্ছে না: ড. কামাল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পরিচালকদের রিটের কারণে দরপতন হচ্ছে না: ড. কামাল

ঢাকা : সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, পরিচালকদের রিটের কারণে শেয়ারবাজারে দরপতন হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ রিট করার আগ থেকেই বাজারে দরপতন চলছিল।

বৃহস্পতিবার ২৪ পরিচালকের দায়ের করা রিটের পঞ্চম দিনের শুনানি চলাকালে হাইকোর্টে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, পরিচালকদের শেয়ার ধারণ নিয়ে এসইসি অধ্যাদেশ ১৯৬৯-এর ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে ৫ কোম্পানি- এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ফাইন্যান্সের ২৪ জন পরিচালক গত ২২ মে পৃথক রিট আবেদন করেন।

তাদের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন ড. কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম ও আকতার ইমাম।

২ সিসি ধারায় নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে শর্ত আরোপের মতা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, কোম্পানি আইন ১৯৯৪ অথবা বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে নিয়ন্ত্রক সংস্থা শর্তারোপ দিতে পারবে।

ওই ক্ষমতা বলে গত নভেম্বরে নিয়ন্ত্রক সংস্থা এসইসি কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ ও ব্যক্তিগতভাবে ২ শতাংশ শেয়ার সব সময় ধারণের বাধ্যবাধকতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা :নজরুল ইসলাম, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান