৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৭:৩২ পিএম BDST banglanew24
23 Jun 2010   09:01:47 AM   Wednesday BdST
E-mail this

হকির “হল অব ফেমে” দুই নারী


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/এএফপি

টরেন্টো: আইস হকির হল অব ফেমে এই প্রথম নাম লেখালেন দুই নারী। কাম্মি গ্রানাটো ও আঞ্জেলা জেমসকে দেওয়া হয়েছে এই সম্মাননা। ১৮ সদস্যের কমিটি মঙ্গলবার ভোটাভুটিতে তাঁদের মনোনীত করে।

ঐতিহ্য অনুযায়ী এ বছর নভেম্বরে খেলোয়াড় ক্যাটাগরিতে তাঁদের অভিষেক হবে হল অব ফেমে’র আঙ্গিনায়।

যুক্তরাষ্ট্রের সাবেক আইস হকি খেলোয়াড় গ্রানাটো দেশের হয়ে খেলছেন ১৫ বছর। এছাড়া ১৯৯৮ সালে তাঁর নেতৃত্বেই অলিম্পিকে সোনা জেতে যুক্তরাষ্ট্র। হল অব ফেমে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন,“একটা বাধা ছিলো, এই স্বীকৃতির মাধ্যমে অনেক দূর যাওয়ার পথ প্রশস্ত হলো।”

আঞ্জেলা বলেন,“আমার মাধ্যমে সারা বিশ্বের প্রত্যেক নারী খেলোয়ায়কে (হকি) সম্মান জানালো তারা।” কানাডার চারবারের বিশ্বসেরা হওয়ার পেছনে তাঁর অবদান ছিলো অসামান্য।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৩০ ঘ. ২৩ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, তৃতীয় দিন (বিকাল ৪টা)

আইপিএল: কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ান্স (বিকেল ৪.৩০টা)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস (রাত ৮.৩০টা)

 

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান