৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৪২ পিএম BDST banglanew24
21 Jun 2012   04:55:11 PM   Thursday BdST
E-mail this

১২ জেলা জজ বদলি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার ১২ জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বগুড়ার বিশেষ জজ মো. আবদুল মতিনকে নড়াইলের জেলা ও দায়রা জজ; টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মহসিন মোল্লাকে জামালপুরের বিশেষ জজ; নড়াইলের জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমানকে যশোরের বিশেষ জজ; ঝালকাঠির জেলা ও দায়রা জজ ফারুক আহাম্মদকে ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক; খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শামস-উল-আরেফিনকে ঢাকার বিশেষ জজ আদালত নং- ৮ এর বিশেষ জজ; বগুড়ার প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য মো. মাসদার হোসেনকে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক; হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মাহবুব-উল-হককে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ; বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক মো. সাদিক গোলাম সারওয়ারকে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম জুলফিকার আলীকে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ; দিনাজপুরের জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হোসাইন হেলালকে বান্দরবানের জেলা ও দায়রা জজ এবং কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ এটিএম মেসবাউদ্দৌলাহকে বগুড়ার প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য পদে বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের জেলা জজ বা পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে ২৮ জুন তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ২১, ২০১
এসএআর/এআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান