৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:৫৭ এএম BDST banglanew24
05 May 2012   06:05:09 PM   Saturday BdST
E-mail this

খালেদা-হিলারি বৈঠকে গুরুত্ব পাবে রাজনৈতিক পরিস্থিতি


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খালেদা-হিলারি বৈঠকে গুরুত্ব পাবে রাজনৈতিক পরিস্থিতি

ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্নিনটনের কাছে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে আগামীতে ক্ষমতায় গেলে দেশ নিয়ে বিএনপির রূপরেখা কি হবে তা-ও তুলে ধরবেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন শনিবার বিকেলে। রাত সাড়ে আটটায় গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসায় যাওয়ার কথা রয়েছে হিলারির।

সে সময় হিলারির সঙ্গে কি আলাপ হবে তার খসড়াও এরই মধ্যে তৈরি করেছেন বিএনপির কূটনীতি বিশেষজ্ঞরা।

হিলারি-খালেদার এ সাক্ষাৎপর্বে বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়-সূত্র জানিয়েছে, আগামীতে ক্ষমতায় গেলে দেশ নিয়ে বিএনপির রূপরেখা কি হবে সে ব্যাপারে বিশদভাবে হিলারির কাছে তুলে ধরবেন বিএনপিপ্রধান।

বস্তুত ক্ষমতায় গেলে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে সুশাসন, আইন-শৃঙ্খলার উন্নতি ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন তিনি। এই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিকভাবেই সচল রাখার অঙ্গীকার করবেন।
 
এ সময় তাদের মধ্যে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট আরো অনেক বিষয় নিয়েই আলোচনা হবে।

এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে বিরোধী দলীয় নেতা-কর্মীদের নামে মামলা, রিমান্ডে নিয়ে নির্যাতন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ গত তিন বছরে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম ও খুন হওয়ার বিবরণও তুলে ধরবেন খালেদা জিয়া।  জানাবেন সেনানিবাসের বাসভবন থেকে তাদের উচ্ছেদের ঘটনাও।

এছাড়া গণতান্ত্রিক কর্মসূচিগুলোতে বিভিন্নভাবে বাধা দেওয়া এবং বিচার বিভাগসহ পুলিশ ও প্রশাসনকে দলীয়করণ করারও কথাও বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানাবেন খালেদা জিয়া।

তার বক্তব্যে আরো উঠে আসবে সংসদে বিরোধী দলের প্রতি সরকারি দলের আচরণ এবং  রেলে নিয়োগ নিয়ে সদ্য পদত্যাগী  বর্তমানে দপ্তরহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দুর্নীতি ও পদ্মাসেতু নিয়ে সরকারের দুর্নীতির কথাও তুলে ধরবেন তিনি। আরও তুলবেন তত্ত্বাবধায়কের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ৫, ২০১২

সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান