১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:৪৫ এএম BDST banglanew24
28 Jun 2012   02:42:35 PM   Thursday BdST
E-mail this

উড়ছেন মেহজাবীন


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
উড়ছেন মেহজাবীন

দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলে কার না ভালো লাগে? লাক্স চ্যানেল আই সুপারস্টার ইভেন্টের শিরোপা জয়ের পর পরই মেহজাবিনের বড়পর্দায় অভিনয়ের কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত প্রজেক্টটি বাতিল হয়ে যাওয়ায় সেই স্বপ্ন থমকে যায়। দুবছর পর অবশেষে ‘পরবাসিনী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিনয়ের স্বপ্নটা পূরণ হলো। এ মুহূর্তে মেহজাবিন ফুরফুরে মেজাজে উড়ছেন আকাশে। বাংলানিউজের কাছে তিনি বলেছেন, প্রথম ছবির শুটিংয়ে অংশ নেওয়ার অভিজ্ঞতা।

‘লালটিপ’ খ্যাত পরিচালক স্বপন আহমেদের নতুন ছবি ‘পরবাসিনী’। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মেহজাবিন। সায়েন্স ফিকশন ভিত্তিক এ ছবিতে তাকে দেখা যাবে ভিনগ্রহের প্রাণীর এক মজার চরিত্রে। ছবিতে তার বিপরীতে রয়েছেন নিরব। এ মুহূর্তে মেহজাবিন ছবিটির শুটিংয়ের কাজে অবস্থান করছেন সিলেটে। গতসপ্তাহে সিলেটের মাধবপুর, লালখান ও জৈন্তাপুর এলাকায় ছবিটির শুটিংয়ে অংশ নেন তিনি।

বড়পর্দার ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা জানিয়ে মেহজাবিন বলেন, এক্সাইটেড ছিলাম খুব। কারণ দুবছর আগেই তো আমার চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিল। মানসিক প্রস্তুতিও ছিল। তাই ‘পরবাসিনী’ ছবির ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় খুব একটা নার্ভাস লাগে নি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে পরিচালক স্বপন আহমেদ আমাকে বেশ কিছু টিপস্ দিয়েছিলেন। মাথায় ছিল তার দেওয়া টিপসগুলো। তিনি বলেছিলেন, প্রথম দৃশ্য একবারে টেক করতে পারলে বুঝবো তোমাকে দিয়ে হবে। আমি সেই চ্যালেঞ্জ রাখতে পেরেছি। প্রথম শট একবারেই টেক হয়ে যায়।mehjabin

মেহজাবিন আরো বললেন, সিলেটের পাহাড়, বন, জঙ্গল, খাল আর নদীতে শুটিং করছি। আমাকে খুব ছুটতে হচ্ছে। আগে কখনো এতটা ছুটেছি, মনে পড়ছে না। মনে মনে ভাবছি, আমি আসলে ছুটছি না উড়ছি। খুব ভালো লাগছে।

‘পরবাসিনী’ ছবিতে মেহজাবীন অভিনয় করছেন এরিস-৩২ গ্রহ থেকে পৃথিবীতে আসা এলিয়েনের চরিত্রে। ছবিতে তার নাম মেহেজ। একটি মিশন নিয়ে সঙ্গী-সাথীসহ মানুষের রূপ ধারণ করে সে পৃথিবীতে অবতরণ করে। তাদের উদ্দেশ্য মানুষের তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি ধ্বংস করা। কারণ মানুষ পারমানবিক অস্ত্র নিয়ে নিজেরা নিজেরা যুদ্ধ করতে গিয়ে পৃথিবীতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় মানুষ এবার এরিস-৩২ গ্রহে গিয়ে বসবাসের পরিকল্পনা করছে। এজন্য এরিস-৩২ গ্রহের প্রাণীরা মানুষের সমস্ত মহাকাশ প্রযুক্তি গুড়িয়ে দিতেই মেহেজের নের্তৃত্বে একটি দল পৃথিবীতে প্রেরণ করেছে। মেহেজ তার মিশন অনেকদূর এগিয়ে নিলেও একপর্যায়ে মানুষের প্রেমে পড়ে যায়। ভিনগ্রহের প্রাণী মেহেজের মধ্যে তৈরি হয় প্রেম আর অস্তিত্বের টানাপোড়েন।

ভিনগ্রহের প্রাণীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বললেন, প্রথমদিন শুটিংয়ে অংশ নেওয়ার পরপরই আমি নিজেকে অ্যালিয়েন ভাবতে শুরু করেছি। মনের মধ্যে সব সময় এই ব্যাপারটা কাজ করছে। ছবিতে আমার নাম মেহেজ। ইউনিটের সবাই কিন্তু আমাকে এই নামেই ডাকে। সুবিধাই হচ্ছে, সব সময় চরিত্রের মধ্যে থাকতে পারছি।

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন প্রথম ইফতেখার আহমেদ ফাহমির নির্দেশনায় ‘তুমি থাকো সিন্ধুপারে’ নাটকে অভিনয় করেন। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।  এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেড’ ও আরো বেশ কিছু নাটকে। এসব নাটকে প্রশংসিত হয়েছে তার অভিনয়।

গত মাসে শেষ হয়েছে মেহজাবিনের এ লেভেল পরীক্ষা। পড়াশোনা থেকে আপাতত তার ছুটি। এই ছুটির সময়টাতে সুযোগ এলো দীর্ঘদিনের স্বপ্নপূরণের। সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে চান তিনি। তাই শতভাগ মনোযোগ দিয়েই ‘পরবাসিনী’ ছবিতে তিনি অভিনয় করছেন বলে জানান। তার বিশ্বাস, সায়েন্স ফিকশনধর্মী এ ছবিটি ভালো লাগবে সব বয়সী দর্শকেরই।


বাংলাদেশ সময় ১৩৫০,জুন ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান