৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:৫৯ এএম BDST banglanew24
19 Sep 2012   10:15:12 PM   Wednesday BdST
E-mail this

জাতীয় আয়কর মেলা

সবার আকর্ষণ ই-পেমেন্ট পদ্ধতিতে


তাহজিব হাসান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সবার আকর্ষণ ই-পেমেন্ট পদ্ধতিতে জাতীয় আয়কর মেলা

ঢাকা: “ওয়াও! এতো সহজ। ই-পেমেন্টের মাধ্যমে আয়কর জমা দেওয়া। টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাড়াঁতে হয় না। কোন অফিস বা ডেস্কে যেতে হয় না। অনলাইনের মাধ্যমে সোনালী ব্যাংকের প্রি-পেইড কার্ড ব্যবহার করে খুব সহজে আয়কর জমা দিয়েছি। টাকা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে চালান কপি পেয়ে যাচ্ছি। আগামী বছর থেকে বাসায় অথবা অফিসে বসেই নিয়মিত আয়কর জমা দেবো।”

রাজধানীর অফিসার ক্লাবে আয়োজিত আয়কর মেলার ই-পেমেন্ট বুথ থেকে অনলাইনের মধ্যে টাকা জমা দিতে পেরে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ধানমন্ডি আবাসিক এলাকা থেকে আয়কর দিতে আসা শামছুর নাহার শুচী।

শুধু শুচীই নন। জাতীয় আয়কর মেলায় আসা সব দর্শণার্থী ই-পেমেন্ট পদ্ধতি দেখে মুগ্ধ হচ্ছেন। সবার কৌতুহলের কেন্দ্রে পরিণত হয় ই-পেমেন্ট বুথ।

জাতীয় আয়কর মেলার চতুর্থ দিন বুধবার সরজমিনে দেখা গেছে, সব সময় আয়কর মেলার ই-পেমেন্ট বুথে ভিড় লেগে আছে। সবাই আগ্রহ নিয়ে ই-পেমেন্ট পদ্ধতির বিস্তারিত জেনে নিচ্ছেন। ই-পেমেন্ট বুথের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা হাসি মুখে আয়কর দাতার জানিয়ে দিচ্ছেন ই-পেমেন্ট পদ্ধতি ব্যবহারের বিস্তারিত।

যারা সাধারণ পদ্ধতিতে আয়কর জমা দিয়েছেন তারাও জেনে যাচ্ছেন কিভাবে ই-পেমেন্টের মাধ্যমে আয়কর জমা দিতে হয়। অনেকে ই-পেমেন্টে আয়কর বা অন্যান্য কর পরিশোধের জন্য একাউন্ট খুলছেন।

লালমাটিয়া থেকে মেলায় আসা কলেজ শিক্ষক মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, “আমি সাধারণ পদ্ধতিতে আয়কর জমা দিয়েছি। তবে ই-পেমেন্ট বুথ থেকে বিস্তারিত জেনে গেলাম। আগামী বছর থেকে ই-পেমেন্ট পদ্ধতিতে আয়কর জমা দিব।”

জাতীয় আয়কর মেলার ই-পেমেন্ট বুথ পরিচালনা করছে আইটি কনসালট্যান্ট লিমিটেড। মেলার শুরু থেকে এই বুথ রয়েছে। রাজধানী ছাড়াও বাকি ১৭ স্থানে আয়োজিত আয়কর মেলায় ই-পেমেন্ট বুথ রয়েছে।  

আইটি কনসালট্যান্ট লিমিটেডের সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) শাহ এম কে হাসান বাংলানিউজকে বলেন, “প্রতিনিয়ত মেলায় আগতের মাঝে ই-পেমেন্টের প্রতি আগ্রহ বাড়ছে। দিন যত যাচ্ছে ই-পেমেন্ট বুথের দর্শনার্থী সংখ্যাও বাড়ছে।”

আইটি কনসালট্যান্ট লিমিটেডের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসলাম সামী বাংলানিউজকে বলেন, “এই পদ্ধতিতে টাকা জমা দেওয়া খুবই সহজ। যাদের কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে অল্প ধারণা আছে তারা এ পদ্ধতি ব্যবহার করে নিজে নিজে আয়কর জমা দিতে পারবেন।

ই-পেমেন্ট সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা কানন কুমার রায় বাংলানিউজকে বলেন, “যাদের কম্পিউটার সম্পর্কে সামান্য জ্ঞান আছে তারাই ই-পেমেন্ট ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করে পৃথিবীর যেকোন স্থান থেকে যে কোন সময় জাতীয় রাজস্ব বোর্ডের যে কোন কর পরিশোধ করা যাবে।

বাংলাদেশ সময় : ২২১০ ঘণ্টা, সেপ্টম্বর ১৯, ২০১২
টিএইচ/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান